মূল কনটেন্টে যান
Running Institution · Full Partnership

Institute Complete — ভর্তি থেকে হিসাব

বেতন কে দিল কে বাকি, কে আজ অনুপস্থিত, পরীক্ষার ফল — সব এক জায়গায়। Growth-এর ভিত্তির সাথে প্রতিষ্ঠানের নিজের ব্যবস্থাপনা সিস্টেম, যার কোড প্রতিষ্ঠানের।

  • Basic ৳৬৫,০০০
  • Standard ⭐ ৳৮৫,০০০
  • Premium ৳১,৪৫,০০০

Founding (প্রথম ৩টি প্রতিষ্ঠান): Standard-এর কাজ ৳৬৫,০০০-এ

কেন Complete

খাতায় হিসাব রাখলে বকেয়া জমে চোখের আড়ালে; মাস শেষে পরিচালকরা জানেন না কত আদায় হওয়ার কথা ছিল আর কত হলো। Complete-এ অনলাইন ভর্তি-ফর্মের তথ্য সরাসরি সিস্টেমে ঢোকে, রসিদ বোতাম চাপলেই তৈরি হয়, আর মাসিক আদায়-বকেয়ার রিপোর্ট পরিচালকদের হাতে। আপনার জন্য এর মানে: কোথায় টাকা আটকে আছে, প্রতি মাসে লিখিত দেখতে পান।

দুই ধাপে: ধাপ ১ — নির্ণয়, সাইট, Facebook · ধাপ ২ — ব্যবস্থাপনা সিস্টেম, Audit-এর পর ফি-কাঠামো ঠিক হলে। কারণ ফি-কাঠামো ঠিক হওয়ার আগে ফি-মডিউল বানালে পরে আবার ভাঙতে হয়।

কোন গ্রেড কার জন্য

তুলনা

দাম
৳৮৫,০০০
Founding
৳৬৫,০০০
Growth Audit — Institute
Premium + ফি-বেঞ্চমার্ক
ওয়েবসাইট
৮ পেজ · custom design
অনলাইন ভর্তি-ফর্ম → সরাসরি MMS-এ
✓
ফেসবুক অফিসিয়াল পেজ · Business Manager · Pixel · WhatsApp Business
✓
ব্যবস্থাপনা সিস্টেম (MMS)
Standard — আদায়-রিপোর্ট, SMS, ভূমিকাভিত্তিক লগইন
হাজিরা-মেশিন সংযোগ (যাচাই সাপেক্ষে)
✓
প্রশিক্ষণ
২ সেশন + বাংলা নির্দেশিকা
প্রসপেক্টাস
—
🎁 প্রচারণা-কনটেন্ট কিট
✓
পূর্বশর্ত: প্রতিষ্ঠানের একজন দৈনিক অপারেটর
✓
ডেলিভারি — ধাপ ১: নির্ণয়, সাইট, ফেসবুক
২০–২৫ কর্মদিবস
ডেলিভারি — ধাপ ২: MMS (ফি-কাঠামো ঠিক হওয়ার পর)
২৫ কর্মদিবস
🎁 প্রথম বছরের Institute Care
✓

আলাদা কিনলে:

  • Basic — প্যাকেজে ৳৬৫,০০০, আলাদা কিনলে ৳৭৫,০০০
  • Standard — প্যাকেজে ৳৮৫,০০০, আলাদা কিনলে ৳১,১০,০০০
  • Premium — প্যাকেজে ৳১,৪৫,০০০, আলাদা কিনলে ৳১,৭০,০০০

পূর্বশর্ত — আগেই বলে রাখি: সিস্টেম কাজ করে যদি প্রতিষ্ঠানে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতিদিন তথ্য তোলেন — হাজিরা, আদায়, নম্বর। এমন কেউ না থাকলে আমরা সিস্টেম বিক্রি করি না; আগে Growth নিন।

মালিকানা: সিস্টেমের কোড প্রতিষ্ঠানের। প্রতিটা প্রতিষ্ঠানের সিস্টেম আলাদাভাবে বানানো। SMS প্যাক ও হাজিরা-যন্ত্রের খরচ প্রতিষ্ঠানের, সরাসরি প্রোভাইডার মূল্যে। হাজিরা-মেশিন সংযোগ — যন্ত্রের মডেল ও ইন্টারনেট পরীক্ষা করে নিশ্চিত করা হয়।

FAQ

বাজারে তো বছরে কয়েক হাজার টাকার সফটওয়্যার পাওয়া যায়?

যায়, আর শুধু হিসাব-হাজিরা ডিজিটাল করতে চাইলে সেটাই আপনার জন্য সস্তা — আমরা সৎভাবে সেটাই বলব। আমাদের সিস্টেম তাদের জন্য যাঁরা চান কোড নিজেদের থাকুক (বছর বছর ভাড়া নয়), ভর্তি-সাইটের সাথে এক সিস্টেম, আর প্রতিষ্ঠানের নিজের ফি-কাঠামো মেনে বানানো।

এখনকার শিক্ষার্থীদের তথ্য কে তুলবে?

Standard ও Premium-এ বর্তমান শিক্ষার্থীদের তথ্য আমরাই তুলে দিই, যাতে প্রথম দিন থেকে ব্যবহার শুরু করা যায়।

শিক্ষকরা কি পারবেন?

Standard-এ ২টি প্রশিক্ষণ সেশন আর বাংলা নির্দেশিকা; শিক্ষক মোবাইল থেকেই হাজিরা দেন।

প্রতিষ্ঠানের হিসাব নিয়ে কথা বলুন